নবদ্বীপে জিআরপি এবং আরপিএফের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি - The News Lion

নবদ্বীপে জিআরপি এবং আরপিএফের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

 


দি নিউজ লায়ন;   বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশকে সুস্থ রাখার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি নিল নবদ্বীপ ধাম স্টেশনে জিআরপি এবং আরপিএফের কর্তব্যরত কর্মীরা। ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় অন্যতম ব্যস্ততম রেলস্টেশন নবদ্বীপ ধাম স্টেশনে যাত্রীদের সুষ্ঠু ভাবে পরিচালনা করা, লকডাউন চলাকালীন দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দেওয়া, করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা সব কিছুতেই রয়েছে নবদ্বীপের জিআরপি ও আরপিএফ পুলিশরা।


 এদিন বিশ্ব পরিবেশ দিবসে সকাল থেকেই তাঁরা নবদ্বীপ ধাম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের চারপাশে প্রায় ৮০ টি চারা গাছ লাগিয়ে পালন করলেন বৃক্ষরোপণ কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক প্রদ্যুৎ কুমার ঘোষ, নবদ্বীপ আরপিএফের ভারপ্রাপ্ত আধিকারিক মিনা এবং তাঁদের সমস্ত পুলিশকর্মীরা ও সিভিক ভলেন্টিয়ার্সরা।


জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক প্রদ্যুৎ বাবু বলেন, সম্প্রীতি প্রাকৃতিক দুর্যোগ আমফানের কবলে পড়ে অনেক গাছ পড়ে গিয়েছে। আমরা এভাবেই নবদ্বীপ স্টেশন চত্বরে গাছ লাগিয়ে পরিবেশকে আবার আগের জায়গায় ফিরে আনার চেষ্টা করছি। আমরা গত কয়েকদিন আগেও প্রায় ১০০ টি চারা গাছ লাগিয়েছি নবদ্বীপ ধাম স্টেশনের চারিপাশে। তাই আজও এই বিশ্ব পরিবেশ দিবস দিনটিতে নবদ্বীপ জিআরপি এবং আরপিএফের যৌথ উদ্যোগে প্রচুর চারাগাছ লাগানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.